Home | Articles | আমি আলাদা নই - হতে চাই না - আমি জানি না!

আমি আলাদা নই - হতে চাই না - আমি জানি না!

Font size: Decrease font Enlarge font
image

হাইস্কুলে যখন নবম বা দশম শ্রেনীর ছাত্র, প্রায়ই জুনিয়রদের কাছ থেকে একটা প্রশ্ন শুনতাম, ভাইয়া 'I don't know' শব্দগুলোর মানে কি? অনেকটা নিষ্পাপ গলায়। মনে হবে সত্যি সত্যিই সে উত্তরটা জানে না। অর্থটা জানালে চির সুখী হয়, ভাব সাব এমনই!  এখন তিন চার দশক পর - সেই আমিই একই প্রশ্ন করছি সবাইকে - আমার আস পাশের সবাইকে - 'I don't know' শব্দগুলোর মানে কি? আসলেই মানেটা কি?

 

কেন এমন হলো - কেন শতাধিক বিডিআর (সেনা) কর্মকর্তাকে বিদায় নিতে হলো - এক মুহুর্তে!? হত্যা করা হলো সামান্য কিছু দাবি দাওয়ার ধুয়া তুলে। বাংলাদেশে এমন কোন বাহিনী বা বিভাগ নেই - যে খানে অনিয়ম নেই। অভাব নেই। নেই কর্মকর্তাদের অত্যাচার - সাধারণদের উপর। পুলিস বিভাগের কথাই ধরা যাক। সিপাহীদের সঠিক খাবারের, ঘুমানোর, টয়লেটের পর্যন্ত ঠিক মতো ব্যবস্থা নেই। বিডিআর এর তুলনায় পুলিশের অবস্হা তুলনা দেবার মতোও নয়। তা হলে কেন এমন হলো বিডিআর এ? কারা আয়োজন করল? মাস্টার মাইন্ড কারা? কারা লাভবান্‌ হতো? কাদের এমন সময়ের বেশি প্রয়োজন?

 

বিজয়ীরা যে কোন বড় জয়ও ভুলে যায় সহজে, কিন্তু পরাজিতরা? ভুলেনা কখনো। সারা জীবন পরাজয়ের ক্ষত বয়ে বেড়ায়, বেচে থাকার মতো। সুপ্ত প্রতিশোধের আগুন ধীকি ধীকি জ্বলে - অন্যকেও পোড়াতে যায়, যখন তখন। সুযোগ পেলে হাত ছাড়া করেনা তারা। কেন করবে?

 

মুক্তিযুদ্ধের স্বাধীন চেতনার ভিতর দিয়েই আমাদের সেনা বাহিনী, আমাদের এই অনন্য বাহিনী গঠিত। সম্ভবত পৃথিবীতে এমন উদহারন আর দ্বিতীয়টি নেই। নিচে কিছু বর্বরতার কথা উল্লেখ করছি। ভাবুন কারা করেছে, কারা মাষ্টার মাইন্ড ছিল? প্রতিটি ঘটনার পর কারা লাভবান হয়েছে?

 

1.               ১৯৭৫ এ শেখ মুজিবকে হত্যা করা হলো - স্ব পরিবারে - কিলাররা ছিল সেনা সদস্য। জনগণ বলিনি - আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

2.               সেনা বাহিনী সদস্যরা বার বার এসে গণতান্ত্রিক ক্ষমতা কেড়ে নিয়েছে - তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে। হত্যা করেছে - চার নেতা সহ বহু আম জনতার জনপ্রিয় নেতা। জনগণ বলিনি -  আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

3.               দেশ প্রেমী জিয়ার মৃত্যুও হয়েছে - সেনা সদস্যদের হাতে। জনগণ বলিনি -  আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

4.               জিয়া হত্যা বিচারে - কয়েক শত বীর মুক্তিযোদ্ধা অফিসার ফাঁসির দড়িতে উঠ'ল - ফায়ারিং স্কোয়াডে প্রাণ দিল - আমাদের সেনা বাহিনীর হাত দিয়েই। জনগণ বলিনি -  আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

5.               আদিবাসীদের উপরে ৭১ স্টাইলে বছরের পর বছর নির্যাতন - জনগণ বলিনি -  আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

6.               আনসার বিদ্রোহ দমনের নামে আমাদের সেনা সদস্যরা নির্বিচারে গুলি করে মেরেছিল আনসার সদস্যদের। জনগণ বলিনি -  আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

7.               বিডিআর বিদ্রোহ (?) হলো - গুটি কতেক বিপথগামী বিডিআর জওয়ান দিয়ে - শতাধিক বিডিআর (সেনা) অফিসার শেষ হয়ে গেল। বিডিআর জওয়ান রা প্রশিক্ষণ পায় আমাদের সেনাদের কাছ থেকেই। হঠাৎ এ বিদ্যা, গুরু মারা বিদ্যা হয়ে উঠ'ল কেন?

 

র‌্যাব এর বিচার বহির্ভূত হত্যার সংখ্যা বাদই দিলাম, প্রাসঙ্গিক নয় এখানে।

 

পত্রিকায় পড়লাম, বেরাকের বিডিআরদেরকে রাখা হয়েছে অমানবিক কষ্টে। দিনে একবার খাবার দেয়া হয়। পরিবার বা বাইরের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ। জনগণ কি কখনো বলেছে -  আমাদের এ রকম বিডিআর আর প্রয়োজন নেই? জানা নেই, তবে আমরা কঠিন শাস্তি চাই সকল অপরাধীদের। নিশ্চিত, এতে কোন সন্দেহ নেই। বিডিআর এর নাম কেন পরিবর্তন করতে হবে?

 

উপরের উল্লেখিত (প্রচুর ঘটনার কয়েকটি মাত্র) বর্বরতায় কারা লাভবান হয়েছিল? কাদের গাড়িতে উড়েছিল - বাংলার লাল সবুজ পতাকা? কারা এ দেশ কে চায়নি কখনো? যারা, আজ পর্যন্ত স্বাধীন এ দেশটির কথা বিশ্বাসই করেনা। এ দেশের নাম নিতে, অন্য দেশের নাম বলে ফেলে! তারা আসলেই কারা? তারা কেন আজও আমার দেশের প্রতিনিধিত্ব করে?

 

কেন এমন হয়? সত্যিই আমি জানি না। Really, I don't know! আপনি কি জানেন এর অর্থটা কি?

 

সাহাদৎ মানিক

Subscribe to comments feed Comments (9 posted):

মাহবুব on 22 March, 2009 07:44:53
avatar
এ যেনো মাথা ব্যথা সারবার জন্য মাথাই কেটে ফেলবার প্রেসক্রিপশন !! বিডিআর আর নাম বদলে ফেলে নতুন বাহিনী বানাতে হবে , এটাই নাকি জনগনের দাবী ! কোথায় জনগন বলেছে যে বিডিআর এর নাম বদলে ফেলতে হবে নাকি তথাকথিত দেশপ্রেমিক(?) ও মেধাবী (?) সেনা অফিসারদের উদ্ধত্ব দাবীকে জনগনে দাবী বলে চালি্যে দেবার অপপ্রয়াস !! ??

আপনি লিস্টে আর্মির অনেক অপকর্মের কথাই বলেছেন কিন্তু এটা কেনো বলেননি যে তারা সংবিধানকে ধর্ষন করে ও বেআইনী ভাবে কতটি বছর ক্ষমতা দখল করেছিল গনতন্ত্র রক্ষার নামে ( আদতে ক্ষমতার লোভে )। তারপরো জনগণ বলিনি - আমাদের এ রকম সেনাবাহিনীর প্রয়োজন নেই।

১৯৭৫ - ২০০৯, ৩৪ বছরে আর্মি এত কিছু অপকর্ম করেছে যে তাদের নাম বদলাতে থাকলে এ মুহুর্তে অভিধান ঘাঁটতে হবে।
Thumbs Up Thumbs Down
1
Borhan Shafi bijoy on 27 March, 2009 01:37:16
avatar
There is no doubt that armed forces have committed crimes from time to time! I am not a fan of the army but I hate the “politicians”. If they were not corrupted we would not have had all these issues today! Hence, if anyone needs to be hanged first, “it should be the politicians regardless of their political affiliation”. It is easier to write commentaries; however none of us can deny that each and everyone of us is responsible for -today’s Bangladesh! I will blame myself first and then blame others instead of blaming other and keeping myself out of the loop!
Thumbs Up Thumbs Down
-1
Shawon Khan on 27 March, 2009 03:34:41
avatar
A class of people is very active to portray the ambition of few high ranked defense officials as the work of the whole defense force. The same class of people tactfully avoid talking about the contribution of the ‘army’ If I may mention a few- their contribution in the liberation war, in protecting the country, their work during natural & other disasters, and in more recent times their contribution in saving the country from a civil war during the late period of the last elected government. It appears that these people have an agenda behind their propaganda which may serve the interest of some masters behind the curtains.
Thumbs Up Thumbs Down
0
supa on 25 October, 2009 06:24:36
avatar
To Bijoy:
1. Do you think only the politicians are corrupt and there's no corruption in the defence force?
2. I do not blame myself for all the problems Bangladesh is facing today, just as I dont blame myself for all the problems Australia is facing today.
3. It's more important to think why people become corrupt, what can be done to prevent it, how the other successful nations of the world handle such issues.

I think corruption can be reduced to tolerable level by practicing democracy, tolerance, accountability, performace based appointment/job security. Bangladeshis were denied all these due to long military dictatorship.
Thumbs Up Thumbs Down
0
supa on 25 October, 2009 06:33:55
avatar
To Shawon:
Compared to what the farmers and labours have done for the country, Army's contribution is very little. Army can reclaim their image and earn people's love by acknowleding their past mistakes. They need to disown the mischiefs of the dictators.

Also dont forget the army gets a lot of previlege benefits in a very poor country like bangladesh. Their primary role is to serve and defend the country not to promote a General as a dictator.

A country like Bangaldesh do not need a defence force. All its citizen need to be trained with military training and decipline. That way the recources consumed by army would be much better spent.
Thumbs Up Thumbs Down
0
supa on 25 October, 2009 06:50:13
avatar
To Shawon:
Remember, "masters behind the curtains" can only act when there's "enemy within". A democratic Government relies on people's power do not need to rely on foreign help for their power. On the other hand history says it's much easier to control a Military dictator by foreign power.

Also people need to remember, the rulers are in fact the SERVANTS OF PEOPLE not the other way around.
Thumbs Up Thumbs Down
1
Borhan Shafi on 27 October, 2009 11:55:41
avatar
In response to Supa
1. I have not said, there is no corruption in the Defence Forces.
2. Whether you blame yourself or not is your choice. I do blame myself as I have not done enough in terms of contributions.Example of Australia is irrelevant as I was not raised in this country.
3. Any country in the world needs a defence force to protect their borders and protect their people.
4. Yes, corruption can be reduced to tolerable levels by practising democracy, accountability etc. Everyone knows this. None of the political parties practiced this.AL and BNP had their times in power. What did they do?
They did corruption. It was their responsibility to implement good goverance and take necessary measures to reduce corruption. They failed.
Instead of all these debates, forward NRBs' need to contribute towards Bangladesh in whatever form they can.The important thing is to get started. .....
Thumbs Up Thumbs Down
0
Supa on 28 October, 2009 08:49:39
avatar
To Borhan Shafi:
In order to contribute towards Bangladesh, one must first know the history and understand what prevents Bangladesh from moving forward. I dont blame politicians for all the problems - it's the system that allowed them to be corrupt and get away with it. If you really want to remove corruption you must bring accountability, transparacy etc. from which the Bangladeshis were denied due to mainly militarism.

History tells us that there's no substitution to politicians. The benefits we all enjoy today are the results of sacrifices made by the politicians. Corrupt people always deserve our hatred - may it be a politician, military dictator or a religious leader. Let's find ways to deal with corruption and not just "hate" all the politicians.
Thumbs Up Thumbs Down
0
Supa on 29 October, 2009 12:28:01
avatar
Another important point is, if the corruption remains unpunished, it will encourage others to follow the same route. Corruption is a crime. When a military dictator takes power and then becomes a politician himself that's also a crime. It does not enhance military's name.

Let's think of the ways how can these corruption be prevented or reduced. Let's find ways to prevent undemocratic autocrats from taking power and become our masters rather than servants. Let's expose and punish some of the high profile corrupt people - like Tarek Rahman, Coco, Babor etc. and bring bring their money and spend for people who they deceived.
Thumbs Up Thumbs Down
2
total: 9 | displaying: 1 - 9

Post your comment comment

Please enter the code you see in the image:

  • - -
    - -
    email Email to a friend
  • print Print version
  • Plain text Plain text
Rate this article
3.87
Tags
No tags for this article
Priyo Writers

Navigate archive
first first March, 2010 first first
Su Mo Tu We Th Fr Sa
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31