Home | Articles | Mujahidul Islam Selim

Mujahidul Islam Selim

Font size: Decrease font Enlarge font
image

Article on Mujahidul Islam Selim has written in Bangla. If your computer does not support Bangla, you may consider to read attahed pdf file

[English Text only]

মুজাহিদুল ইসলাম সেলিম আপনাদের এই বস্তা পচা বানী আর কত শুনব?

আমার মন্তব্য আজকের ইত্তেফাকে (২৩ এপ্রিল) মুজাহিদুল ইসলাম সেলিমের লেখা সম্পাদকীয় 

"শুধু রেল নয়, গোটা সমাজ আজ দুর্নীতিতে ডুবতে বসেছে" এর প্রতিক্রিয়ায় লেখা। 

 

 সেলিম সাহেব হতাশ করলেন। না হতাশ করলেন বলা ঠিক হবে না, আপনাদের মত নপুংসক ধামাধরা বাম্পন্থীদের কাছ থেকে এর বেশী কিই বা আশা করার থাকতে পারে। 

সুরঞ্জিত বাবুকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বগ্রাসি দুর্নিতির চিত্রটা ভালোই তুলে ধরেছিলেন। তারপর এর কারন অনুসন্ধান করতে যেয়ে আপনাদের গতানুগতিক ধামাধরা মন্ত্র কপচিয়ে সব গুবলেট করে ফেললেন। সেই আই এম এফ, বিশ্ব ব্যাঙ্ক টেনে, বালসুলভ সরল অঙ্ক সহ পুজিবাদের এক গোজামিল ব্যাখ্যা দিয়ে সব দোষের মূলে তারাপ্রকারন্ত্রে এ যেন বাংলদেশের রাষ্ট্রব্যাবস্থা, রাষ্ট্রিয় প্রথিষ্ঠান  আর রাজনিতিবিকদের সূক্ষ্ম সাফাই গাওয়া – তাদের কি দোষ। 

নাকি এ এক বৃদ্ধ উটের বালিঝড়ে পরে বালিতে মুখ গুজে মন্ত্র পড়া, যেন মন্ত্রেই সব ঝড় কেটে যাবে।  

আমি আই এম এফ, বিশ্ব ব্যাঙ্ক বা পুজিবাদের কোন ভক্ত না। কিন্তু আপনার  পুজিবাদ আর পুজিগঠনের এই বালসুলভ বক্তব্য, বিশ্লেষন আর সরল হিসাব দেখে বিস্মিত। আপনারা কি ৭০ সালের পর থেকে লেখাপড়া, পর্যবেক্ষন, রিফ্লেকশন  সব বাদ দিয়ে - শুধুই বালিতে মুখ গুজে পুরোনো মন্ত্র যপে যাচ্ছেন পূজাড়ী বিলিভারের মত?  

কি হাস্যকর আপনার লাখোপতি থেকে কোটিপতি পুজিগঠনের বালসুলভ সরল হিসাবঃ “স্বাভাবিক ব্যবসা    -বাণিজ্য দিয়ে     (মুনাফার হার যদি ২৫    % ধরি    ) একজন লাখপতিকে কোটিপতি হতে ২০/২৫ বছর সময় লাগবে।” আপনাকে জিজ্ঞেস করি – বিল গেটস আর স্টিভ জব কত বছরে শুন্য থেকে বিলিওনেয়ার হয়েছিলেন? তারা কি দুর্নিতির ফসল? নাকি তারা উদ্দভাবনি, পুজি আকৃষ্ট করার ক্ষমতা দক্ষ ব্যাবসা প্রশাসন আর চক্রবৃদ্ধি প্রবৃদ্ধির ফসল। এমন উদ্দভাবনি আর দক্ষতার ফসল বাংলাদেশেও আছে, শত প্রতিকুলতা আর দুর্নিতির মাঝেও।

পুজিবাদের অনেক দোষ আছে, আই এম এফ, বিশ্ব ব্যাঙ্ক পশ্চিমা পুজিবাদের কায়েমি আধিপত্ত ধরে রাখার জন্যই তৈরি হয়েছিল এবং তার স্বার্থেই কাজ করে। কিন্তু, না জেনে, না বুঝে, পুজিবাদের এইরকম বালসুলভ ঢালাও সমালচোনা শুধু আপনাদের মত ভাববিলাসি বিপ্লবিদের অসারতাই প্রমান করে না, পশ্চিমা আধিপত্যবাদি পুজিবাদের হাতকেই শক্তিশালি করে।

বালি থেকে মুখ তুলে আপনাদের মক্কা চিন ভিয়েতনামের দিকে তাকিয়ে দেখুন না – কি ভাবে পুজিবাদের কাছে রাষ্ট্র ক্ষমতা সারেন্ডার না করেও, পুজিবাদকে ব্যাবহার করছে সাধারনের উদ্ভাবনি উদ্যোগি শক্তিকে অশৃঙ্খলিত করে তাদের ভাগ্য ফেরাতে – মিলয়ন মিলিয়ন মানুষকে দারিদ্রমুক্ত করতে

আর আপনারা সেই বস্তাপচা মন্ত্র জপেই যাচ্ছেন – আপনার প্রবন্ধের শেষ অর্ধেকই সেই অর্থহিন  মন্ত্রের ফুলঝুড়ি। ফলাফল শুন্য - আদ্যাবধি এই স্বাধীন বাংলাদেশের নিজেদের জোরে একটা সন্সদ আসনো জিততে পারেন নি – তবুও নির্লজ্জের মত সেই বস্তাপচা মন্ত্র জপেই যাচ্ছেন কি আশায়, কি দুরাশায়।

নির্বোধ, ২৩ এপ্রিল ২০১২

Subscribe to comments feed Comments (4 posted)

avatar
Newton Muhury 27/04/2012 12:11:02
I totally disagree with the article. We all know how businessmen got elected for the Bangladesh Parliament. So, it is really silly question why leftist politicians could not elected for the parliamentary seat. I think leftist people like Mujahidul Islam Selim can explain us the reality of Bangladeshi politics. China and Vietnam also following capitalism for long time. Please don't get confused with their political party. In Australia unemployed people also get DOLL which doesn't mean Australia is socialist country.

Offcourse Bill Gates and Steve Jobs are talented but we have to remember about the technology revolution in America and Europe. After independence war Bangladesh couldn't use any of her resources. Everyone wanted to become rich in one day which is become a trend to next generation.

We, who left Bangladesh behind never worked hard to change the future of the country. Always wanted to get better things in cheap price, studied in public school then public university then BCS officer or other Govt. job then try to move any of the developed countries.

We have to appreciate for those who still have dreams for a better Bangladesh. Thanks
avatar
নির্বোধ 27/04/2012 21:18:15
ওনাদের ওপর চটাটা ব্যাক্তিগত নয়, প্রতিকি আর গোষ্ঠিগত।

মূলত আমি মনে করি বালসুলভ ঠুনকো যুক্তি আর ৭০ দশকের বাতিল মন্ত্র যপে, ওনারা প্রাকরন্তরে সব প্রতিক্রিয়াশিল অপশক্তিকেই সহায়তা করছেন - শ্রমজিবি মানুষের জেনুইন প্রতিনিধিত্বকারি রাজনৈতিক শক্তির উত্থানে অন্তরায় হয়ে দাড়াচ্ছেন।

ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত বা অক্ষমতার কারনেই হোক ওনারা পুজাড়ি বিলিভারের মত পূরোনো মন্ত্র জপে যাচ্ছেন - কিন্তু ভুলে যাচ্ছেন তাদের মন্ত্রের আদি উদ্দ্যেশ্য - To make a difference for the lot, for the betterment of the lot - এখানে মন্ত্র অবিনশ্বর নয়, আদি ঊদ্দেশ্য অবিনশ্বর।

পুজিবাদ, সমাজতন্ত্র, ধর্ম এবং আরো আরো সামাজিক অর্থনৈতিক ব্যাবস্থাগুলো এসেছে মানব সভ্যতার ইতিহাসের ধারাবাহিকতায়, সময়ের এক্সপেরিমেন্ট হিসাবে। জনসংখ্যা বৃদ্ধি আর সমাজের জটিলতা বৃদ্ধির সাথে সাথে। সমাজ জটিল থেকে জটিলতর হচ্ছে, প্রকিতি আর পরিবেশ নিয়ত পরিবর্তিত হচ্ছে - প্রকৃতির নিজস্ব নিয়মে, আর তার সাথে যোগ হয়েছে জটিল থেকে জটিলতর, ব্যাপক থেকে ব্যাপকতর মানব সভ্যতার অগ্রাসন।

এই পরিবর্তনশিল মহা জটিল পৃথিবিতে, যা আমরা গত কয়েক হাজার বছর ধরে মাত্র বোঝার চেষ্টা করছি, সেখানে যে কোনো ব্যাবস্থাকেই ফাইনাল সলিউশন দাবি করা বা ভাবা যায় কি?

We can only experiment further, with the combination of our past experience and new ideas, until eternity.

কিন্তু পুরোনো আকড়ে ধরে না থেকে, we must be bold enough to experiment in the light of experiences being gathered around the world.
avatar
anu 30/04/2012 14:57:21
Nirbudh: Your own interpretaion sounds childish in the sense you just made statements without suntsentiating them. I would like to draw the attention of the editor to the type of language this Nirbudh has used. S/he has used some filthy terms to defame Selim, rather, to justify his own self naming "Nirbudoh."
avatar
নির্বোধ 01/05/2012 16:38:44
আমার এই পোষ্টটা ওইদিনের ইত্তেফাকের অনলাইন সংস্করনে, সম্পাদকিয়র নিচেই প্রথমে করেছিলাম। এটা রিপোষ্ট।

ওনাদের সরল অঙ্কের অসাড়তা দেখালাম, আর সেই সাথে ওনাদের গত চার দশকের শুন্য রাজনৈতিক অর্জনই আমার বক্ত্যবের সাড়তা প্রমান করার জন্য যথেষ্ট। A group calling themselves a political party, without ever winning a single seat in the Parliament.SHAMELESS
total: 4 | displaying: 1 - 4

Post your comment

  • Bold
  • Italic
  • Underline
  • Quote

Please enter the code you see in the image:

Captcha
  • email Email to a friend
  • print Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article
Author info

Give Addrita a right to live
Give Addrita a right to live
omission
Short Film About Bengali Immigrants
Performer Needed
Media Partner - PriyoAustralia
Priyo Writers

Navigate archive
first first June, 2013 first first
Su Mo Tu We Th Fr Sa
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30