ড: ওয়াজেদ মিয়ার মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার শোকবার্তা
মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার স্বামী বিশিস্ট পরমানু বিঞ্চানী ও বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড: এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছাড়াও তিনি একসময় বাংলাদেশ এসোসিয়েশন ফর এডভান্সমেন্ট ওফ সাইন্স এরও সভাপতি ছিলেন। বাংলাদেশের আণবিক শক্তি গবেষনা ও উন্নয়নে এই প্রথিতযশা বিঞ্চানীর অবদান জাতি চিরদিন সমরন রাখবে। এই প্রতিভাবান পরমানু বিঞ্চানীর মহাপ্রয়ানে বাঙ্গালী জাতি এক অমূল্য সম্পদ হারালো। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের সকল সদস্যদের প্রতি ড: ওয়াজেদের মৃত্যূতে গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।
Attachments
-
- - - - -
Print version
-
Plain text
Rate this article
Navigate archive
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 |





del.icio.us
Digg



বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলা বার্তা পরিবার। বাংলা বার্তা পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আসলাম মোল্লা, সম্পাদক প্রণব কুমার দাস, সহ সম্পাদক ফয়সাল আহমেদ ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের অন্যান্য সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, ড. এম এ ওয়াজেদ মিয়া দীর্ঘদিন ধরে কিডনী, হৃদরোগ, রক্তচাপ, ফুসফুস, ডায়বেটিসসহ বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে গত ৭ এপ্রিল স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৮ই ্এপ্রিল বুধবার ড. ওয়াজেদ মিয়া একটি পরীক্ষা করার জন্য অপারেশন থিয়েটারে নেয়া হলে তার হার্ট অ্যাটাক হয়। দ্রুত তাকে ক্যাথল্যাবে সরিয়ে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হলে দুপুর থেকেই তার হার্ট স্বাভাবিক হয়ে আসে। তবুও তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। ১০ই এপ্রিল শুক্রবার সকালে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে নিশ্বাসও নিতে পারছিলেন । এরপর ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। গত বেশ কয়েকদিন তিনি একপ্রকার জীবন মৃত্যৃর সন্ধিক্ষণে ছিলেন। কিন্তু গত গত ৯ই মে শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটে তিনি পুরো দেশবাসীকে কাঁদিয়ে পরলোক গমন করেন।
Post your comment