Home | Community News | Adelaide News | Freedom Fight Film Show & Postage Stamps Exhibition in Adelaide

Freedom Fight Film Show & Postage Stamps Exhibition in Adelaide

Font size: Decrease font Enlarge font
image

Adelaide news has written in Bangla. If your computer does not support Bangla, you may consider to read attached pdf file.

[English Text only]

এডেলেইডে মুক্তিযুদ্ধের ফিল্ম শো ও ডাক টিকেট প্রদর্শনী -

বাংলাদেশ অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বাছা ) , এডেলেইডের প্রথম রেজিস্টার্ড বাংলাদেশীদের সোসাইটি,  যার যাত্রা শুরু ১৯৮৪ সাল থেকে । শুধু সাউথ অস্ট্রেলিয়া নয় , সমগ্র অস্ট্রেলিয়াতে রেজিস্টার্ড বাংলাদেশীদের সোসাইটির মধ্যে এটি অন্যতম এবং পুরনো । ডঃ রফিকুল ইসলাম সাহেবদের হাত ধরে এই সোসাইটির যাত্রা শুরু ।শুরুতে য়ের সদস্য সংখ্যা ছিল ২০ জন, তার মধ্যে ঐ পারের বাঙ্গালীদের ও যথেষ্ট অবদান ছিল এই সোসাইটি গড়ে তোলার পিছনে । বর্তমানে সোসাইটির সদস্য সংখ্যা প্রায় ৪০০ য়ের উপরে , যারা পেইড মেম্বার , নন পেইড মেম্বারদের সদস্য সংখ্যা ও  কম নয় । তার উপরে রয়েছে বাঙ্গালী সংস্কৃতি ধারণ ও লালনের অঙ্গীকার সব মিলিয়ে এডেলেইডে এপার বাংলা -ওপার বাংলার এটা এক মিলন ক্ষেত্র ।শুধু মাত্র বাংলাদেশীরা নয় , বাঙ্গালী যে কারোর প্রবেশাধিকার থাকায় আমাদের এই সোসাইটিতে পশ্চিম বাংলার অনেক বাঙ্গালী রয়েছেন । শুধু তাই নয়,  অস্ট্রেলিয়ার একমাত্র বাঙ্গালী সোসাইটি যার বর্তমান সভাপতি ডঃ সাইফুল ইসলাম সাহেবের বাড়ী ও পশ্চিম বাংলায় । যা সত্যিই আমাদেরকে গর্বিত করে । এ সোসাইটির সদস্য হয়ে আমি যেমন গর্বিত , ঠিক তেমনি এর জেনারেল সেক্রেটারি হতে পেরে আমি নিজেকে অনেক বেশী সৌভাগ্যবান মনে করি । 

সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসেবে যেমন দায়িত্ব রয়েছে , ঠিক তেমনি বিভিন্ন চাপ ও থাকে নানামুখী আয়োজনের । এ রকমেরই একটি চাপ , দায়িত্ববোধেরে ব্যাপার ছিল বর্তমান সময়ের এই আলোচিত বিষটির । বিষয়টি হোল মুক্তিযুদ্ধের , যেহেতু বর্তমান সরকার একটি বিশেষ মহৎ কাজে হাত দিয়েছেন । সেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আমাদের ও দায়িত্ব রয়েছে সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করা । তাহলো ৭১য়ের যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যাপারে সরকারকে মানসিকভাবে সমর্থন যোগানো । এর পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যে  মুক্তিযুদ্ধের চেতনা তথা সঠিক ইতিহাস ভিত্তিক কার্যক্রমগুলোকে আরও ব্যাপৃত করা ।এ সমস্ত কিছুর চূড়ান্ত যোগফল হল এডেলেইডে মুক্তিযুদ্ধের ফিল্ম প্রদর্শনীর আয়োজন ।

এ আয়োজনের পেছনের কথাগুলো না বললেই নয় , ব্যাপারটি নিয়ে গত বৎসরের নভেম্বর মাসে সর্বপ্রথম ক্যানবেরা থেকে আমাকে টেলিফোন করেন কামরুল আহসান খান , কামরুল ভাই । কামরুল ভাই যখন আমাকে বিষয়টি বলেন , তখন আমি একবাক্যে রাজী হয়ে যাই । পাশাপাশি ওনাকে আমি একথা ও বলি যে, কামরুল ভাই আমি নিজে এডেলেইডের সবচেয়ে বড় বাংলাদেশী সোসাইটির একটি অত্যন্ত দায়িত্বশীল পদে অধিষ্ঠিত , কাজেই ব্যাপারটি আমার জন্যে যেমন সবচেয়ে সহজ , ঠিক তেমনি কঠিন ও । কামরুল ভাই তখন বিষটি জানতে চান , আমি ওনাকে পুরো ব্যাপারটি পরিষ্কার করলাম যে , এডেলেইডে বাংলাদেশীদের আরও ৩টি রেজিস্টার্ড এসোসিয়েশন রয়েছে - একটি হল এডেলেইড বাংলাদেশ টাইগার্স (এবিটি ) যার যাত্রা শুরু হয়েছে ২০০৯ সাল থেকে , অন্যটি হল বাংলাদেশ পূজা উদযাপন ও কালচারাল সোসাইটি সাউথ অস্ট্রেলিয়া (বিপিসিএস এস এ ) এ সংঘটনটি ও নতুন , যার যাত্রা শুরু হয়েছে ২০১০ সাল থেকে এবং আরেকটি হল সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি (সাবকা ) যার সদস্যদের সকলেই বাছাতে ছিলেন এবং ২০০৫ সালে বাছা থেকে কিছু লোক বের হয়ে গিয়ে উপরোক্ত  বাংলাদেশী পৃথক কমিউনিটির জন্ম দেন , কিন্তু কেন হয়েছে ? সে প্রশ্নের উত্তর আমার জানা নেই , কারণ এডেলেইডে আমার জীবনকাল শুরু হয়েছে ২০০৬ সাল থেকে । উপরের বিবরণটি দিলাম একারণে পাঠক যেন সমস্ত ব্যাপারটি ভাল ভাবে বুঝতে পারেন । কামরুল ভাইকে বললাম,  আমি ব্যক্তিগত ভাবে মুক্তিযুক্তের ফিল্ম শোয়ের আয়োজন করতে পারি বাছার ব্যানারে , কিন্তু ব্যাপারটির  জাতীয় গুরুত্বের কথা চিন্তা করলে ভাল দেখায় না । এ রকম একটি জাতিয় গুরুত্বপূর্ণ বিষয় যদি এডেলেইডের সমস্ত বাংলাদেশীদের সম্পৃক্ত করতে পারি , তাহলে ব্যাপারটি সুন্দর দেখাবে এবং আমাদের উদ্দেশ্যে ও সফলকাম হবে । তারপর কামরুল ভাই যখন আমার কাছে জানতে চান কি করা যায় , আমি ওনাকে বলি আপনি যদি অন্যান্য এসোসিয়েশনের সভাপতিদের সাথে ব্যক্তিগতভাবে একটু আলাপ করেন , তাহলে পরবর্তীতে সমস্ত কাজটি করা আমার পক্ষে সহজ হয়ে যায় । কামরুল ভাই ও ব্যাপারটির সাথে একমত হন ।

তারপর শুরু হোল আলোচনার পালা,  আমি অন্যান্য এসোসিয়েশনের সভাপতি ও জেনারেল সেক্রেটারিদের আমার বাসায় বসার আমন্ত্রণ জানাই । ওনারা সকলে আসতে রাজী হন এবং পরপর দুইবার আমার বাড়ীতে বসার পর সমগ্র ব্যাপারটি যখন অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাবে এগুতে থাকে , তখন আমি নিজে ও স্বস্তি বোধ করি । তৃতীয় পর্বের আলোচনায় আমরা বসি সাবকার প্রেসিডেন্ট ডাঃ নকীব ভাইয়ের বাসায় এবং সর্বশেষ অর্থাৎ চতুর্থ বার আমরা সকলে একত্রিত হই পূজা কমিটির প্রেসিডেন্ট রনজিত দার বাসায় । উপরোক্ত আলোচনার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানের মূল আয়োজন এবং খুঁটিনাটি সমস্ত বিষয়গুলোর চূড়ান্ত রুপদেই । সকলে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং যার যার পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন । যার ফলে মুক্তিযুদ্ধের ফিল্ম শোর মত একটি সুন্দর আয়োজন আমরা প্রবাসে বসেও করতে পেরেছি ।

সমস্ত আয়োজনের পেছনের চালিকা শক্তি যেমন ছিলেন কামরুল ভাই , ঠিক তেমনি আমি এখানে আরও একটি নাম বলতে চাই ডাঃ মাশরাফি ভাই , যিনি আমাকে ব্যক্তিগত ভাবে পার্থ থেকে কয়েকবার টেলিফোনে ব্যাপারটি নিয়ে আগ্রহের কথা বলেন । কিন্তু চূড়ান ফলাফলের আগ পর্যন্ত আমি ওনার সাথে  ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনায় যাইনি , শুধু এটুকু বলেছি যে , আমরা চেষ্টা করছি কিছু একটা করতে । এ অনুষ্ঠানের সফলতার পেছনে যে নামটি না বললেই নয়,  ওনি হলেন বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও বাছার কার্যকরী কমিটির সদস্য মনিরুল ইসলাম মনির ভাই , অনুষ্ঠানের পোষ্টার ডিজাইন থেকে শুরু করে , টিকেট , পাস সমস্ত কিছুতে রয়েছে ওনার নিপুণ হাতের সৃজনশীল ছাপ , প্রত্যেকটি মিটিঁঁংয়ে ওনি যেমন উপস্থিত থেকেছেন , ঠিক তেমনি খুঁিটনাটি সমস্ত বিষয়গুলোর দেখভাল করেছেন অত্যন্ত যত্মের সাথে , ওনার আগ্রহ ও সহযোগিতায় ফিল্ম শোয়ের দিন আমরা এডেলেইড ইউনিভার্সিটি ভেন্যুতে মুক্তিযুদ্ধের ডাক টিকেটের প্রদর্শনীটি করতে পেরেছি অত্যন্ত সুন্দরভাবে । ওনার আরও একটি বিশেষ পরিচয় না দিলেই নয় , তা হল ওনি ডাক টিকেট সংগ্রহ ও প্রদর্শনীতে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকপ্রাপ্ত । মুক্তিযুদ্ধের ফিল্ম শোয়ের ব্যাপারে আমরা আরও সবচেয়ে বেশী যার সহযোগিতা পেয়েছি ওনি হলেন বাংলাদেশ হাইকমিশনার মাননীয় হাইকমিশনার জনাব মাসুুদউদ্দিন সাহেবের কাছ থেকে , আমি ব্যক্তিগতভাবে টেলিফোনে ওনার সাথে কথা বলেছি, প্রতিবারই ওনি ওনার সর্বত্র সহযোগিতার কথা বলেছেন এবং ঐটার প্রমাণ ও ওনি দিয়েছেন । আমি ব্যক্তিগতভাবে ওনাকে এবং ওনার মাধ্যমে বাংলাদেশ সরকারকে প্রবাসে সুন্দর একটি আয়োজন করতে পারার জন্যে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন , আশা করব এধরনের সুন্দর এবং ভাল কাজের সহযোগিতা যেন অদূর ভবিৎয়ে ও অব্যাহত থাকে । ফিল্ম শোয়ের ভেন্যু প্রাপ্তির সহযোগিতার জন্যে আমি মেজর (অবঃ ) সাব্বির ইকমিল ভাইয়ের প্রতি বিশেষভাবে কৃতার্থ , বিষয়টি নিয়ে ওনার সাথে টেলিফোনের আলাপের পর থেকে ওনি স্ব উদ্যোগে সমস্ত কিছুর আয়োজন সম্পন্ন করে আমাকে কনফার্মেশন নিউজটি জানিয়েছেন , তার জন্যে আমি যারপরনাই মুগ্ধ , ওনার কাজের প্রতি সিরিয়াসনেস দেখে । ওনার আরেকটি বিশেষ পরিচয় এখানে না দিলেই নয়,  তাহলো এডেলেইডের বাংলাদেশীদের একমাত্র স্পোর্টস ক্লাব এবিটির ওনি হলেন প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও । সর্বশেষ আমি যার প্রতি বিশেষভাবে ঋনী তা হল প্রিয় অস্ট্রেলিয়ার টিমের প্রতি ওনারা সুদূর ক্যানবেরায় বসে ও যেভাবে মানিসকভাবে আমাদের প্রতি সহযোগিতা জানিয়েছেন , সমর্থন জুগিয়েছেন  তার তুলনা শুধুমাত্র ওনারাই , মিডিয়া কাভারেজ থেকে শুরু করে যেভাবে আমার প্রতি, আমাদের প্রতি বিষয়টি নিয়ে একাত্ম থেকেছেন এর জন্যে ওনাদের সহ অনুষ্ঠানেকে  সাফল্যমন্ডিত করে তুলবার পেছনে সমস্ত ছোট বড় ইচ্ছা  ও শক্তিগুলোকে আয়োজক কমিটির পক্ষ থেকে একরাশ লাল গোলাপ শুভেচ্ছা । এবং সেই সাথে সাথে এ ধরনের সমস্ত ভবিষৎ ভাল আয়োজনের পক্ষে ওনাদের আবার ও পাশে পাবার ইচ্ছা সহ বিদায় নিচ্ছি , সকলে ভাল থাকুন , সুুস্থ্য  থাকুন । মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ফিরে পাক নতুন ধারার অগ্রসরমানতা ।

 

আরশাদ হোসেন ভূঁইয়া ।

এডেলেইড , অস্ট্রেলিয়া ।

৩রা জুন ২০১২।

Subscribe to comments feed Comments (0 posted)

total: | displaying:

Post your comment

  • Bold
  • Italic
  • Underline
  • Quote

Please enter the code you see in the image:

Captcha
  • email Email to a friend
  • print Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article
Author info
image Arshad Bhuiyan ডিপ্লোমা এন্ড এডভান্সড ডিপ্লোমা অফ হোটেল ম্যানেজম্যান্ট (ক্যানবেরা ইনস্‌টিটিউট অফ টেকনোলজি), ব্যাচেলার অফ হোটেল ম্যানেজম্যান্ট (ইউনির্ভিসিটি অফ ক্যানবেরা), গ্র্যাজুয়েট সার্টিফিকেট অফ ইংলিশ ফর প্রফেশনাল পারপাজেজ (ইউনির্ভিসিটি অফ ক্যানবেরা), কোয়ালিটি ম্যানেজম্যান্ট অন সাপোর্টিং ইনডাসট্রিজ (পি, এস, বি সিংগাপুর), বিএস এস অনার্স, এম এস এস রাষট্রবিজ্ঞান (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

Give Addrita a right to live
Give Addrita a right to live
omission
Short Film About Bengali Immigrants
Performer Needed
Media Partner - PriyoAustralia
Priyo Writers

Navigate archive
first first May, 2013 first first
Su Mo Tu We Th Fr Sa
1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31