SA Government Host Eid after Party
This event news has written in Bangla. If your computer does not support Bangla, you may consider to read attached pdf file.
সাউথ অস্ট্রেলিয়া সরকারের ঈদোত্তর সম্বর্ধনা - ২০১১
প্রতি বৎসরের মত এবার ও সাউথ অস্ট্রেলিয়া সরকারের ঈদোত্তর সম্বর্ধনা অনুষ্ঠান সাউথ অস্ট্রেলিয়া পার্লামেন্ট হাউস এডেলেইডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ।আগামী ৯ই সেপ্টেম্বর ২০১১ রোজ শুক্রবার বিকেল ৬ ঘটিকায় সাউথ অস্ট্রেলিয়া পার্লামেন্ট হাউসে মুসলিম সমাজের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতরের ঈদোত্তর সম্বর্ধনা অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে ।সাউথ অস্ট্রেলিয়া সরকার কর্তৃক আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে সরকারের মন্ত্রীবর্গ , সাংসদ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্ধ ছাড়া ও এডেলেইডে বসবাসরত বিভিন্ন মুসলিম জাতিগোষ্ঠীর নের্তৃবৃন্ধকে আমন্ত্রণ জানানো হয়েছে । উক্ত অনুষ্ঠানে সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বাছার ) জেনারেল সেক্রেটারি জনাব আরশাদ হোসেন ভূঁইয়া ও বাছার কার্যকরী কমিটির সম্মানিত সদস্য জনাব মনিরুল ইসলাম বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব দিচ্ছেন ।
অনুষ্ঠান সূচী :-
অনুষ্ঠানের তারিখ :- ৯ই সেপ্টেম্বর ২০১১।
অনুষ্ঠানের স্থান :- সাউথ অস্ট্রেলিয়া পার্লামেন্ট হাউস , নর্থ টেরেস , এডেলেইড ।
সময় :- বিকেল ৬ ঘটিকায় ।
আমন্ত্রিত ব্যক্তিবর্গ :- এডেলেইডে বসবাসরত বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের নের্তৃবৃন্ধ।
নিউজ এডেলেইড থেকে -
আইরীন চৌধূরী ।
২৭শে আগস্ট ২০১১।










Post your comment