Home | Poems | আবেদ চৌধুরীর দুটি কবিতা: 'মৃত্যু ও জন্মান্তর' এবং 'অন্য কারো মন'

আবেদ চৌধুরীর দুটি কবিতা: 'মৃত্যু ও জন্মান্তর' এবং 'অন্য কারো মন'

Font size: Decrease font Enlarge font
image

মৃত্যু ও জন্মান্তর

আবেদ চৌধুরী

 

 শরীর বিদেহী হয়

অতিকায় আত্মার দেহ

প্রান্তরের দীর্ঘ ছায়া এক গাঙচিল

যে জীবন দেখে নাই, সেই সব ছায়ার মিছিল

পাপ পূণ্য আদিগন্ত বিস্তির্ণ অপার

সাঙ্গ হল জীবনের, এই পরপার।

এদিকে ঈশ্বর বসে।

অতিকায় মেঘে যেন এক আলোর ঝলক।

বাষ্পিভূত জলে তৈরী তার সংহাসন

দৈবদূত সারি সারি বজ্রের আসন।

ওই দূরে যমদূত অন্ধকারে

জ্বেলেছে অঙ্গার

হাতবাঁধা পাপীজন

ধিকি ধিকি হবে ছারখার।

এর মাঝে আমি কেন?

অনাহুত

এই পরকালে/

তার চেয়ে ভাল ছিনু

ফেলে আসা জীবন জঞ্জালে।

আত্মা ফের দেহ খুজে নড়ে উঠে মাটির কবর

আবার শরীর চাই। খুজে ফিরি এক জন্মান্তর।

 

অন্য কারো মন

আবেদ চৌধুরী

 

কবিতা লিখতে হয়না

কবিতা তো লেখা হয়ে থাকে।

যে রকম পদ্মফোটা পাঁকে,

গভীরে নিমগড়ব থাকে প্রাচীন এক ক্ষুদ্র পদ্ম

নিশিদিন কর্দম বিনাশে।

যেমন আমার মনে অজান্তেই শালিকেরা আসে

ফেলে যায় খড়কুটা, শরতের ফুল

হৃদয়ে জানিনা কেনো জ্বলে উঠে চৈত্র শিমুল

সেইসব চিহ্নগুলো তারাতো আমার নয়

অন্যকারো ভাষা।

হৃদয়টা জমি হয় ফুল ফুটে

মেঘ জমে যেমন আকাশে।

হিয়ার ভেতর আছে আনাগোনা প্রকৃতির হরিৎ বসন।

আমার কবিতা নয়, এই কাব্য অন্য কারো মন।

Subscribe to comments feed Comments (4 posted):

arshad hossain bhuiyan on 01 July, 2009 06:05:07
avatar
wonderful !!!
Thumbs Up Thumbs Down
0
iffat anjum anika on 11 July, 2009 12:55:30
avatar
they have very deep meaning........touched me.
Thumbs Up Thumbs Down
0
sharmine Rupa on 02 September, 2009 05:27:55
avatar
Wonderful , Wonderful, wonderful
Thumbs Up Thumbs Down
0
Tokon Thaakoor on 09 September, 2009 06:57:33
avatar
mugdho howa cchara to upai nei...kobita pore.
Thumbs Up Thumbs Down
0
total: 4 | displaying: 1 - 4

Post your comment comment

Please enter the code you see in the image:

  • - -
    - -
    email Email to a friend
  • print Print version
  • Plain text Plain text
Rate this article
4.00
Tags
No tags for this article
Priyo Writers

Navigate archive
first first March, 2010 first first
Su Mo Tu We Th Fr Sa
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31