Home | Priyo | Poems | Eid Er Kobita - Abed Chaudhury

Eid Er Kobita - Abed Chaudhury

Font size: Decrease font Enlarge font
image

Abed Chaudhury's eid Kobita has written in Bangla. If your computer does not support Bangla, you may consider to read attached pdf file.

[English Text only]

ঈদের কবিতা - আবেদ চৌধুরী

 

সেহ্রী রাতের অমাবশ্যায় জ্বলে উঠা অলৌকিক তারা;

শেষ আকাশ অন্ধকারে তৈরি করে আনন্দের চাঁদ ।

তুমি কি আমার সেই রুপালি রাতের  খসে পড়া  তারাদের প্রতিশ্রুতি

সেমাই গন্ধে ভরা ভোর;

তুমি কি আমার সেই ঈদ ?

 

জরির ফিতায় রাঙ্গা ভোরে

এখনো স্মৃতির ছায়া প্রতিটি সুপারি গাছ ।

অথৈ দীঘির জলে ভেসে উঠা ডান কানা মাছ,

তুমুল আনন্দ ভরা বাশবনে গুড্ডির সুতা,

তুমি কি আমার সেই রমজান নিঃসৃত ভোর,

সোনালি দিনের আলো ;

অলৌকিক আনন্দের ঈদ ।

 

অঘ্রানের ধান কাটা মাঠে

কিষাণেরা বানিয়েছে পথ;

রুপালি চাঁদের ছায়া ভোর

নামাযের নামে মাটির ভুমিতে দাঁড়িয়েছে মানুষেরা সারি সারি,

প্রকৃতির হাত ধরে চাঁদের কসম খাওয়া দিনে,

তুমি কি আমার  সেই আবেগের ধর্ম ক্ষ্‌ন,

সত্তার ঈশ্বর ছোঁয়া ঈদ ?

 

Subscribe to comments feed Comments (0 posted)

total: | displaying:

Post your comment

  • Bold
  • Italic
  • Underline
  • Quote

Please enter the code you see in the image:

Captcha
  • email Email to a friend
  • print Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article
Author info

Give Addrita a right to live
Give Addrita a right to live
omission
Short Film About Bengali Immigrants
Performer Needed
Media Partner - PriyoAustralia
Priyo Writers

Navigate archive
first first May, 2013 first first
Su Mo Tu We Th Fr Sa
1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31