আমারে কে নিবি... দিলরুবা শাহানা
[English Text only]
বিক্রিবাট্টা শেষ
হাঁট ভাঙ্গতে শুরু করলো;
অপরূপা মেয়েটি তখনো বসে
আশা জেগে আছে তার,
হয়তো পাওয়া যাবে কাউকে
শেষ পণ্য দেবার।
সব বিক্রি হয়ে গেছে তার
মাথার চুল থেকে পায়ের নখ,
আর কিছু নেবার নেই কারো সখ।
শ্যাম্পুর কোম্পানী
ঝাঁপিয়ে পড়ে অক্শনে
তুললো ওর চুলকে!
সবচেয়ে বেশী দামে
ঢেউয়ের মত উথলে উঠা
অগ্র ও পশ্চাত বিক্রি হল।
সাতারের পোষাক
এই ঢেউয়ে সওয়ারী!
দারুন মুনাফা লুটবে!
নেইল পলিশ, সানস্ক্রীন
সবই আদরে
লেপ্টে রইলো অঙ্গে।
তবু বোকা মেয়ে তেমনি বসে
ওর মন ভর্তি মানবতা নিয়ে।
এই তার শেষ পণ্য
বিনামূল্যে সপে দিয়ে
হতে চেয়েছিল ধন্য!









Post your comment