Poem on 26th March
Poem on 26th March has written in Bangla. If your computer does not support Bangla, you may consider to read attached pdf file.
[English Text only]
একটি নক্ষত্রের আলোয় ভরা আমার বাংলাদেশ
(১৯২০ সালের ১৭ই মার্চ থেকে ১৯৭১’র ২৬শে মার্চ)
১৯২০ সালের ১৭ই মার্চ টুঙ্গীপাড়ায় জন্ম নেওয়া শিশু ,
কে জানতো তারই ডাকে উঠবে জেগে ,বাঙালীজাতি ছুটবে তার পিছু !
পরাধীনতার ভাঙবে শিকল !গড়বে নতুন দেশ !
মৃত্যুঞ্জয়ী অমর তারা আছে ,থাকবে বীরের রেশ !
লাল সবুজের পতাকা জুড়ে লাখ শহীদের হাসি !
সোনার বাংলা আজো মোরা ,তোমায় ভালবাসি ।
১৯৭১ সালের ৭ইমার্চ রোদেলা দুপুরের শেষে ঘোষিত হল ,
ইতিহাসের শ্রেষ্ঠ কবিতা ।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।
ঘরে ঘরে দুর্গ গড়ে তোল.
আমি যদি হুকুম দিবার না পারি,
তোমরা রাস্তাঘাট সবকিছু বন্ধকরে দিবে ।
আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা ,
এদেশের মানুষের মুক্তি চাই ।
সেই ঘোষণায় পাকসৈরাচার কুপোকাত ,
৩২ নং বাড়ী হয়ে গেল ,
অঘোষিত সম্রাটের রাজ দরবার ।
সমস্ত দেশ ৩২নং প্রাসাদের নির্দেশনায় ,
চলতে লাগল ।
৭ইমার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত ,
সেনানিবাস ছাড়া কিছুই ছিলনা ,
পাকিস্তানিদের নিয়ন্ত্রণে ।
২৩শে মার্চ পাকিস্তান দিবসে ,
৩২ রাজপ্রাসাদে উড়ানো হল ,
লাল সবুজের পতাকা ।
হাজারো জনতার উপস্থিতিতে আমরা ,
উচ্ছ্বাসে করতালির মধ্যদিয়ে স্বাগত জানালাম ।
আর বাকি থাকে কি?
হয় খেঁকশিয়ালদের শান্তিপূর্ণ বিদায় ,
নয় হাত পা বেধে তাড়ানো ।
হয়েছিলও তাই ,১৬ই ডিসেম্বর হাত উঁচিয়ে,
নাকে খত দিয়ে বিদায় নিয়ে ছিল ,
পাকিস্তানি লক্ষ সেনাদল !!
আমরা সেই বীরের জাতি মুক্তি সেনা,
আমরা জাতির বল ।
এ স্মৃতি ভুলিব কেমন করে !আমাদের প্রতিশোধ অতৃপ্ত !!শক্রকে চোখ, আজো খুঁজে !
Attachments
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 |









Post your comment