Print this page

বৈশাখের কবিতা - ইকবাল আহমেদ

আরো একটি বৈশাখ এলো
আমের মুকুল কাঠালের গন্ধ মৌ মৌ  হলো।
সাঁঝ না হতেই আঁধার করে প্রচণ্ড ঝড়ের তাণ্ডব নিয়ে এলো
কালবোশেখী । উড়িয়ে দিল জরাজীর্ণ পুরোনোকে
নতুনের আগমন করল ঘোষণা।
পাগলা ঝোড়ো হাওয়া মত্ত হলো
তরুশাখা ভেঙ্গে দূরে ছুড়ে ফেলে ।
আর কৃষকের টিনের চাল দুমড়ে মুচড়ে
দূরে নিক্ষেপ করে ।
গাঁয়ের বঁধু ভয়ে কাঁপতে কাঁপতে
ছোট্য শিশুকে কাঁথায় পেঁচিয়ে
বুকে জড়িয়ে বিধাতাকে ডাকে ।
মুহুমুহু বজ্রধনি বিজলী চমক
নতুন বছর ঘোষনা করে সরবে গৌরবে ।

নিত্য দেখা এ দৃশ্য এ বৈশাখে এখন
আমাদের সামনে নেই।
এখানে এই ক্যানবেরাতে শীত পড়ে এসেছে ।
বৈশাখের আগমন হয়েছে ভিন্নভাবে ।
আমরা জড়োসড়ো হয়ে প্রজ্জলিত গনগনে হিটারের সামনে বসে থাকি
বা জানালার পাশে শীতের সকালে রোদ পোহাই ।

এখন আমার কবি চিত্ত কিছুটা বিক্ষিপ্ত ।
কিভাবে বলব তাই ভাবি ।
রুদ্র তপ্ত তাণ্ডবী বৈশাখ কালবোশেখী ধারী
নাকি শীতের হিমেল পরশে নতনম্র হে
ডাউন আন্ডারের বৈশাখ ?
কে বলে দেবে আমায় ?
আচ্ছা আপনারাই বলুন তো ।

শেষের চরনঃ
নাচে ঐ কালবোশেখী
কাটাবো কাল বসে কি ?
এসো দুর্নীতির ভেঙ্গে
মুক্ত করি সরল নিরীহ মানুষ ।
হাসি ফুটবে দুঃখিনী বাংলা মায়ের মুখে ।

* আমি এখানে কাজি নজরুলের দুটি লাইন ব্যবহার করেছি ।
ক্যানবেরা এপ্রিল ২০১২ ।