Print this page

জোৎস্নায় রক্তক্ষরণ - আহমেদ শরীফ শুভ

চাইনা তোমার সোনার মোহর
বরমাল্য, সাজিয়ে রাখা গৃহের বাগান
আমার চোখে দু’চোখ রেখে
হৃদয়-কাড়া দৃষ্টি দিও
অশ্রুপাত আর আগুন দিও
নাইবা দিলে বিশ্ব তোমার
চাঁদের শরীর, জোৎস্না দিও
নদীর ভরা জোয়ার দিও।

রক্তক্ষরন নেবেই যদি
আমার তুমি হৃদ-স্পন্দন বাড়িয়ে দিও
গড়িয়ে পড়া রক্তে তোমার
স্নান হবেনা জেনেই আমি
ফিনকি দিয়ে হৃদয় নদীর বান ছোটাবো।
তুমি কেবল ওষ্ঠ দিয়ে
আমার ঠোঁটে আগুন দিও
ফিনকি দেয়া রক্তে আমার
নাব্যতাতে গা ভাসিও
চাঁদ ঘুমঘুম মাতাল রাতে
একটি কাব্য লিখতে দিও।